Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের পুলিশ সুপার মেলান্দহ থানা পরিদর্শনে

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জামালপুরের নবাগত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মেলান্দহ থানা পরিদর্শন করেন।

এসময় সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।জামালপুর জেলার একটি টিম হিসেবে উপস্থিত সকল অফিসারদের ‘জনগণের সেবায়’ সর্বদা আন্তরিকতার সাথে কাজ করার প্রতি আহবান জানান।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় মেলান্দহ থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এর আগে পুলিশ সুপার মহোদয় মেলান্দহ থানায় পৌঁছালে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর; মেলান্দহ থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবায়দুর রহমান, তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচছা জানান। পরে, থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর সহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।