Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে মাছের মিশ্রচাষে প্রশিক্ষণ

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর)

প্রতিনিধি

জামালপুর জেলার মেলান্দহে ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় পাবদা ও গুলশা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্হাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে মৎস্য বীজ উৎপাদন খামারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ আশিকুর রহমান।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সহকারী পরিচালক মৎস্য দপ্তর জামালপুর মোঃ মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন মেলান্দহ সম্প্রসারণ কর্মকর্তা (মৎস্য) মৎস্যবীজ খামার উৎপাদন খামার মেলান্দহ মোহাম্মদ হাছেন আলী,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মেলান্দহ উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী গোলাম মোস্তফা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।