Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ৬, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে অসত্য ও ভিত্তিহীন অভিযোগে মানসম্মান ক্ষুন্নের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪ টায় প্রেসক্লাব রামপালে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সরোয়ার বয়াতী ও মোজাহিদুল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, কে বা কাহারা তাদের নাম ভাঙ্গিয়ে মন্ত্রী মহোদয় বরাবর একটি অভিযোগ দেয়।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার সিকিরডাঙ্গা গ্রামে ভুক্তভোগীদের নাম জড়িয়ে বাড়ীঘর ভাঙ্গার অভিযোগ করা হয়। বিষয়টি রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এর দপ্তরে শোনানীকালে ভুক্তভোগীরা কোন দরখাস্ত দেননি বলে সাফ জানিয়ে দেন।

তারা অভিযোগ করেন, শিকিরডাঙ্গার কারির মোড়ল ও হাফিজ মোড়ল পূর্ব শত্রুতার জের ধরে ভূয়া নাম ব্যাবহার করে হয়রানির চেষ্টা করে আসছে। তারা নির্দোষ দাবি করে ভূয়া অভিযোগকারীদের বিচার দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।