Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ে দর্শনার্থীর ঢল

স্টাফ রিপোর্টার,নড়াইল
এপ্রিল ১৫, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ খাশিয়াল মাঠে বিশ্বাস তরিকুল আলম প্রিন্সের স্মরণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নড়াইলসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার দর্শনার্থী দেখতে এসেছে। প্রতিযোগিতায় মোট ৫২টি ঘোড়া অংশ নেয়। মাঠজুড়ে দর্শকদের উপচেপড়া ভিড় আর ঘোড়ার সওয়ারদের রণকৌশলে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়।

নড়াইল-১আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম বুধবার(১৫এপ্রিল)সকালে বলেন,ঘোড়দৌড় আমাদের গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। এই ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করে।

খুলনা থেকে আসা দর্শনার্থী আরিফুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন,শহুরে জীবনে এমন দৃশ্য বিরল। গ্রামীণ ঐতিহ্যের এমন উৎসব বাঙালির সংস্কৃতির অনন্য প্রকাশ।

আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু জানান, নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা ঐতিহ্য তুলে ধরতেই এই প্রয়াস।

এসময় উপস্থিত ছিলেন,কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার,কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু,নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।