Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ দাখিল মাদ্রাসার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, লাফ, বল নিক্ষেপ সহ নানান ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়েদা, মাদ্রাসার দাতা সদস্য ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ফখরুল আলম খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর অতিরিক্ত পিপি এবং মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য এস এম মিজানুর রহমান শামীম, হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আসাদুল্লাহ।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. এনায়েতুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী, সমাজসেবক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি আলহাজ্ব আবুল কালাম আজাদসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সবশেষে দাখিল পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।