Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে–রুয়েট উপাচার্য

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি

এআই টেক কার্নিভাল ২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা কখনো হারি না; হয় আমরা জিতি, নয়তো শিখি।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দিয়ে তিনি এই উপদেশ বার্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন।

তিনি বেলেন, পড়াশোনার পাশাপাশি যে বিষয়গুলো তোমাদের ভালোলাগে অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত হও। তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই চেষ্টা করলে অবশ্যই তোমরা সফল হবে।

আগামীর নেতৃত্ব তোমাদের হাতে। নেতৃত্ব দেয়ার মত দক্ষতা ও যোগ্যতা তোমাদের ভিতরে তৈরি করতে হবে। প্রশ্ন করতে শেখো। উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে গেলে প্রশ্ন করা শিখতে হবে। তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

রোবটিক্স বিষয়ের উপর এই কার্নিভাল শুক্রবার (১৭ এপ্রিল) রুয়েটের প্রশাসন ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৩৯ টি টিম অংশ নেয়।

আরটিফিশাল ইনটেলিজেন্স বাংলাদেশের আয়োজনে রুয়েটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীরা নানা বিষয়ের ওপর তাদের উদ্ভাবিত রোবোটিক্স প্রজেক্টগুলো উপস্থাপন করেন। প্রতিযোগিতায় প্রথম তিনটি টিম নেপালে আয়োজিত এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

এর আগে সকাল ৯ টা থেকে রুয়েটের প্রশাসন ভবনের হলরুমে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের রোবোটিক্স প্রজেক্ট নিয়ে উপস্থিত করে। বিচারকবৃন্দ তাদের প্রজেক্টগুলো পর্যবেক্ষণ করেন এবং প্রজেক্ট সম্পর্কে প্রশ্ন করেন।

এসময় ক্ষুদে শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের বিষয়ে খুঁটিনাটি বিস্তারিত তুলে ধরেন। প্রজেক্ট যাচাই-বাছাই শেষে দুপুর ৩ টায় প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে আইসিটি মন্ত্রনালয়ের ডিড প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর জনাব মন্জুর শাহরিয়ার ও রুয়েট ডিএসডব্লিউ অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার অংশগ্রহনাকারিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।