Nabadhara
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের মাদারগঞ্জে জামিন না পেয়ে কারাগারে ১০ আ.লীগ-যুবলীগ নেতা

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর ) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিএনপির পৃথক দায়ের করা  তিনটি মামলায় রবিবার ১৯ এপ্রিল আওয়ামী লীগ ও যুবলীগের ১০ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মন্জুর করে কারাগারে প্রেরণ করেন।

তারা হলেন, মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, গুনারীতলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন,   গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল,  যুবলীগ নেতা আলী আজম,যুবলীগ নেতা রাশেদুল ইসলাম  রতন,

এছাড়াও মির্জা তওহীদ (৩০), মোঃ মামুন (২৮), সামিউল ইসলাম মানিক (৩৬) ও মানিকসহ ১০ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, জিআর ১৮৫(২) ২৪, জিআর ১৯৯(২) ২৪ এবং জিআর ২০৭(২) ২৪ নম্বর মামলায় তারা এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলাগুলোর বাদী হলেন হাফিজুর রহমান সাকু, মোঃ শাহীন শাহ এবং আব্দুল্লাহ আল মামুন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি তাদের বিরুদ্ধে এসব ‘মিথ্যা’ ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। তারা আইনি লড়াইয়ের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।