Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ হাফিজুর রহমান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত হাফিজুর রহমান পৌরসভার খামারিয়া পাড়া মহল্লার এনামুল হক ওরফে মিন্টুর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হাফিজুর রহমান এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে শ্রীবরদী থানার এসআই হাবিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় কেকের চর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের ফারুক মেম্বারের বাড়ির পশ্চিম পাশের একটি ব্রিজের ওপর থেকে তাকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে তাকে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।