ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলা শহরের চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর এ ফাইনালে বালক বিভাগে হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে মথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ.এম. রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান, মোঃ মুঞ্জুরুল ইসলাম, মোছাঃ শাহানাজ পারভীন ও জেসমিন আরা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোছাঃ নীহার সুলতানা, সাধারণ সম্পাদক আলী মুর্তজা ফিটু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান ও সম্পাদক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আজাদ রহমান, মোমিনুর রহমান মন্টু ও বাবুল আক্তার। খেলা পরিচালনা করেন শিক্ষক অনিক ইসলাম ও মিজানুর রহমান।
উপজেলা পর্যায়ের এ টুর্নামেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে এবং খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

