মান্দা(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের মাঝে ছাগল ও ছাগল পালনের জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব ছাগল ও সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন তানভীর হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব-উল আলম, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ এবং উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ অন্যান্যরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৬ জন নারীকে প্রত্যেককে দুটি করে ছাগল দেওয়া হয়েছে। পাশাপাশি ছাগল পালনের জন্য প্রয়োজনীয় গৃহনির্মাণ সামগ্রীও বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

