Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়িতে ২২ শে, মে/২৬ ইং তারিখ রোজ শুক্রবার রাত আনুমানিক ৮” ৩০ মিনিটের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ।

জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার সদর ইউনিয়নের গছিখাই গ্রামের অমিত আলীর ছেলে মোঃ উজ্জ্বল মিয়া (৪৪) ও চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের উমেদ আলীর ছেলে মোঃ লাদেন মিয়া (২২) দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল।

গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে লেপসিয়া বাজারের ফাঁড়ি পুলিশের এস আই জিয়াউল রাব্বি তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে উজ্জ্বল মিয়াকে চাকুয়া ইউনিয়নের ফতোয়া এলাকা হতে আটক করে থানা নিয়ে আসে এবং লাদেনকে ২৩ শে মে ভোররাতে বল্লী গ্রামের বাগান বাড়ীর এলাকা থেকে আটক করেছে।

খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন তাদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, উক্ত দুইজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা করা হয়েছে। যথাযথ পুলিশ পাহারা ২৩ শে মে /২৬ ইং তারিখ রোজ শনিবার সকালে তাদেরকে নেত্রকোনা সদর কোর্ট প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান নিয়মিত চালু থাকিবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।