Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা,প্রতিবাদে থানা ঘেরাও

মফিজ মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মফিজ মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে| শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন| এছাড়াও এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১১০-১১৫ জনকে|

মামলায় প্রধান আসামি করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদকে| এছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনের নাম উল্লেখ করা হয় মামলায়|

এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমš^য়কারী নাসির উদ্দিন পাটোয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়| এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়| হামলায় নাসির উদ্দিন পাটোয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে| এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে| ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে| মামলায় আরও বলা হয়, পরে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন| যাওয়ার সময় হামলাকারীরা এনসিপির নেতাকর্মীদের হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে|

এদিকে মামলা দায়ের করে ঝিনাইদহ সদর থানা ত্যাগ করা মুহূর্তে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সদর থানার প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে| এ সময় তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানামূলক মামলা প্রত্যাহারের দাবি জানায়| এতে থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে নাসির উদ্দিন পাটোয়ারীসহ নেতৃবৃন্দ| এক পর্যায়ে থানার গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা| সেসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়তে থাকে| পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ কর্মীদের শান্ত করে থানার সামনে থেকে সরিয়ে নিয়ে গেলে পুলিশ পাহাড়ায় পাটোয়ারীদের নিরাপদে বের করে দেওয়া হয়|

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে| বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে| এনসিপি নেতকর্মীরা ঝিনাইদহ থেকে ঢাকায় গেছেন| এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।