Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, প্রতিবাদে বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 
মে ২৩, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 

নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জেরে আশিক ভূইয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সাগর মিয়ার বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। নিহত আশিক মাঝেরচর গ্রামের মনির ভূইয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার বিকেলে আশিকের সঙ্গে প্রতিবেশী ইউনূস মিয়ার ছেলে সাগর মিয়া ও তার ছোট ভাই সোহাগ মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাগর ও সোহাগ দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ আশিকের ওপর হামলা চালায়। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশিক।

এ সময় আশিককে রক্ষা করতে গিয়ে রুহুল আমিন ও ইলিয়াছ নামে আরও দুই যুবক আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে আশিকের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এদিকে আশিকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত সাগর ও সোহাগ মিয়ার বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।