Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকরা দালালি করতে পারে না, দালালরা সাংবাদিক হতে পারে না: জেলা প্রশাসক গাজীপুর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মে ২৩, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেছেন, “সাংবাদিকরা দালালি করতে পারে না, দালালরা সাংবাদিকতা করতে পারবে না।” তিনি আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয়কে সম্পূর্ণ দালালমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ভূমি সেবা—যেমন মিউটেশন, মিস কেস, অধিগ্রহণের বিলসহ বিভিন্ন কাজে কোনো দালালের প্রয়োজন নেই। যার যে কাজ, তিনি সরাসরি অফিসে এসে সেবা নিতে পারবেন। এখানে মধ্যস্বত্বভোগী বা দালালের কোনো ভূমিকা থাকবে না।

তিনি আরও বলেন, কোনো নাগরিক অসুস্থ বা বয়স্ক হলে প্রয়োজনে বাড়িতে গিয়েও সেবা প্রদান করা হবে। জনগণের সেবা সহজ ও হয়রানিমুক্ত করাই প্রশাসনের লক্ষ্য।

নূরুল করিম ভূঁইয়া বলেন, দালালদের হাতে মানুষ কখনোই নিরাপদ নয়। তারা মানুষকে হয়রানি করে এবং বিভিন্নভাবে বিপদে ফেলে নিজেদের স্বার্থ হাসিল করে।

তিনি সবাইকে সতর্ক থেকে দালালমুক্ত প্রশাসন গঠনে সহযোগিতা করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।