নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল এলাকা থেকে মুন্না মোল্যা (২২) ও রাকিব মোল্যা (২৪) নামে ডাকাতি মামলার ২ আসামীকে আটক করেছে বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম মোল্যা। ২২ অক্টোবর দিনগত রাত এক টায় নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা ওই গ্রামের খায়রুল মোল্যা ও আব্দুল্লা শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার অভয়নগর থানার অনুরোধক্রমে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে তেরখাদা থানায় ডাকাতি মামলাও রয়েছে বলে জানা যায়
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

