Nabadhara
ঢাকাবুধবার , ১৬ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর চাচীর মৃত্যুবার্ষিকীতে কোটালীপাড়ায় পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও শেখ হেলাল উদ্দিন এমপির মা শেখ রিজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপজেলা রামশীল ইউনিয়নের জহরের কান্দি গ্রামের অনাথ আশ্রম ও বিভিন্ন এলাকার ২শতাধিক পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
এর আগে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ এইচ এম অহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।