Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ১২ হাজার ৬০ জন কৃষক পেলেন সার ও বীজ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১২ হাজার ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের বীজ, ডিএপি ও এমওপি সার এবং কিছু কৃষকের মাঝে গোলপাতার চারা ও ভার্মি কম্পোস্ট বিতরণ করা হয়।

এ বছর উপজেলার প্রায় ১২ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে মোট ৬০ হাজার কেজি উফশী আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১০ কেজি করে এমওপি সার ১ লাখ ২০ হাজার কেজি এবং ১০ কেজি করে ডিএপি সারও ১ লাখ ২০ হাজার কেজি করে মোট ২ লাখ ৪০ হাজার কেজি সার বিতরণ করা হয়।

এছাড়া ৬০ জন কৃষকের মাঝে ২০১টি গোলপাতার চারা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ কৃষি প্রণোদনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষকদের উৎপাদন বাড়াতে সরকারের এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষিকে আরও লাভজনক করতে সহায়তা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।