Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ১৭৯ জন, দাখিল ১৭৫ জন এবং এসএসসি (ভোকেশনাল) ১২৩ জন পরীক্ষার্থী রয়েছে। চিতলমারীতে মোট ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এসএসসির ৩টি, ভোকেশনালের ১টি এবং দাখিলের ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন।

পরীক্ষার প্রথম দিনে মোট ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে চিতলমারী সরকারি এস.এম. মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ জন এবং চরবানিয়ারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া দাখিল ৪ জন এবং ভোকেশনাল ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নজরদারি রাখা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বিভিন্ন কেন্দ্রের সচিবরা জানান, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এদিকে পরীক্ষার্থীদের অভিভাবকরা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, প্রশাসনের কঠোর নজরদারির কারণে পরীক্ষার পরিবেশ স্বস্তিদায়ক ছিল।

উল্লেখ্য, এবার প্রশ্নপত্র ফাঁস রোধসহ পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।