Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় একযোগে উপজেলার দুটি এসএসসি কেন্দ্র, একটি ভোকেশনাল কেন্দ্র এবং একটি দাখিল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৪২৮ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৮৪ জন ছাত্র ও ২৪৪ জন ছাত্রী অংশগ্রহণের কথা থাকলেও ৫ জন ছাত্র ও ৬ জন ছাত্রী অনুপস্থিত ছিলেন। একই কেন্দ্রে ভোকেশনাল শাখায় মোট ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৮ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী থাকলেও ৭ জন ছাত্র ও ১ জন ছাত্রী অনুপস্থিত ছিলেন।

চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৪০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৯ জন ছাত্র ও ১৮০ জন ছাত্রী অংশ নেওয়ার কথা থাকলেও ১ জন ছাত্র ও ৪ জন ছাত্রী অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, কাহালপুর আলীম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় মোট ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৪ জন ছাত্র ও ৭০ জন ছাত্রী থাকলেও ১৯ জন ছাত্র ও ৮ জন ছাত্রী অনুপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। তিনি কেন্দ্র পরিদর্শনকালে বলেন, “যেকোনো মূল্যে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা হবে। প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। প্রশাসনের কঠোর নজরদারিতে নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে, এতে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।