Nabadhara
ঢাকাশনিবার , ১৯ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নৌকা বাইচ দেখতে চিতলমারী, টুঙ্গিপাড়া মধুমতির পাড়ে লাখো মানুষের ভিড়

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
নভেম্বর ১৯, ২০২২ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও বাগেরহাটের চিতলমারী উপজেলার মধুমতি নদীর দুই পাড়ে দুই জেলার লাখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। টুঙ্গিপাড়া, কোটালিপাড়া ও চিতলমারী উপজেলাসহ কয়েকটি উপজেলার মানুষের মিলন মেলায় রূপ দিয়েছিল নৌকা বাইচের স্থান।

শনিবার বিকেলে এ আনন্দ উপভোগ করছেন দুই পাড়ের মানুষ। কেউ নদীর পাড়ে দাড়িয়ে আবার অনেকে নদীতে নৌকা ও ট্রলারে ঘুরে নৌকা বাইচ উপভোগ করছেন।

প্রতিযোগীতায় প্রায় ৩৫টি নৌকা অংশ গ্রহন করে। তার মধ্যে নারীরা তিনটি নৌকা নিয়ে তারা অংশগ্রহন করেন। উৎসবমুখর পরিবেশে বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। শ্রীরাম কান্দি থেকে শুরু হয়ে কুনিয়ার চর পর্যন্ত প্রায় দুই কিলো মিটার পথ অতিক্রম প্রতিযোগীতায় প্রথম হয়েছে জলপুরি নামের নৌকাটি।

টুঙ্গিপাড়া উপজেলা আ’লীগের সভাপতি শেখ আবুল বশার খায়েরের সভাপেিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমদ,সম্মানিত অতিথি জাতির পিতার ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দীন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি,বাংলাদেশ আ’লীগের সংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার। নৌকা বাইচ উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আ’লীগ সভাপতি মোঃ এমদাদুল হক চৌধরী,সাধারন সম্পাদক মাহবুব আলী খান,গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রাকিব হোসেন,গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সোলাইমান বিশ্বাস,সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেন,কোটালীপাড়া উপজেলা আ’লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ,টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ মোজাম্মেল হক টুকু, কোটালীপাড়া পৌর মেয়র মোঃ কামাল হোসেন, সার্বিক তত্ত¡বধানে ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো” বাবুল শেখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।