কচুয়া উপজেলা শিক্ষা অফিস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির যৌথ আয়োজনে নারী নির্যাতন নির্মূল করনে সচেতনতা মূলক প্রচারাভিযান পক্ষ ২০২২ এর বিভিন্ন অনুষ্ঠান আজ সকালে অনুষ্ঠিত হয়েছে।
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিঙ্গ ভিত্তিক সহিংসতা দূরিকরনে সচেতনতা মূলক প্রচার অভিযান পরিচিলিত হয়। একই ভাবে সকালে রাড়িপাড়ার গোয়ালমাঠ রসিক লাল মাধ্যমিক বিদ্যালয়ের এ বিষয়ে প্রচার অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডল,মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, গোয়ালমাঠ রসিক লাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার গুহ,প্রোগ্রাম অফিসার শিউলি কস্তা,সমর হালদার,বিএমএফ টেলিভিশনের প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস।এছাড়াও একি দিন অনুষ্ঠিত রসিক লাল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রচার অভিযান পরিচালনা করেন প্রধান শিক্ষক মিলন কুমার গুহ এছাড়াও এপির কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

