Nabadhara
ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর বড়গুনী শেখ আবুনাসের স্মৃতি প্রতিবন্ধী স্কুলের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
ডিসেম্বর ৭, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারীর বড়গুনী শেখ আবুনাসের স্মৃতি প্রতিবন্ধী স্কুলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল থেকে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালয়ের ২৬৬জন প্রতিবন্ধী শিশু প্রতিযোগী ,১৮টি ইভেন্টে অংশ গ্রহন করে।

বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপনা বেগম,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল পারভেজ,বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিকেলে অংশ গ্রহন কারী বিজয়ী প্রতিবন্ধী শিশুদের হাতে প্রধান অতিথি পুরুস্কার তুলে দেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।