Nabadhara
ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতার কারণ ও প্রতিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২২ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে নারীর প্রতি সহিসংতার কারণ ও প্রতিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপি বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর পজেটিভ চেঞ্জ জেন্ডার এ্যান্ড হার্মফুল বিহ্যাবিয়ার ফর ইনক্লুসিভ এ্যান্ড রেজিলিয়েন্ট কমিউনিটিজ প্রকল্পের অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, আরআরএফের প্রকল্প সমন্বয়ক নার্গিস সুলতানা পিয়া, প্রশিক্ষন কর্মকর্তা তাপস কুমার দত্ত প্রমুখ।
কর্মশালায় নারীর প্রতি সহিংসতার কারন ও প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সাথে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের গনমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও নারী নেত্রীগণ অংশগ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।