Nabadhara
ঢাকাবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে শ্রমিক লীগের সম্পাদক হামীমকে কারণ দর্শানোর নির্দেশ

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মেরাজুল কবির হামীম গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন জেলা কমিটি।

জাতীয় শ্রমিক লীগ কালীগঞ্জ উপজেলা সূত্রে জানা যায়,গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জাতীয় শ্রমিক লীগে কার্যকরী কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো.মেরাজুল কবির হামীম। ইদানিং কালীগঞ্জ শ্রমিক লীগের কতিপয় নামধারী ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ভূযাসভাপতি ও সাধারণ সম্পাদক সেজে বিভিন্ন স্থানে বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার স্থাপন সহ ফেইসবুকে স্ট্যাটাস দিয়েযাচ্ছেন। ফলে কালীগঞ্জে সাংসদ মেহের আফরোজ চুমকি এর বিলবোর্ড অন্যভাবে মূল্যায়ন করছেন।

এ বিষয়ে গাজীপুর জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধরাণ সম্পাদক যৌথ বিবৃতির মাধ্যমে ভূয়া সভাপতি ও সাধারণ সম্পাদক দাবী করে বিভিন্নস্থানে বিল বোর্ড,ফেস্টুন ও ব্যানার স্থাপন সহ ফেইসবুকে স্ট্যাটাস দ্রæত অপসারনের জন্য নির্দেশ দিয়েছেন। অন্যথায় তাদের বিরুদ্ধে গঠণতন্ত্রের ১৭ নং ধারা ও ক, খ, গ উপধারা লঙ্গনের দায়ে ইকবাল হোসেন ভান্ডারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের কথা বলেন।

অন্যদিকে কালীগঞ্জে উপজেলা জাতীয় শ্রমিক লীগে কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. মেরাজুল কবির হামীম চলমান কমিটির সাধারণ সম্পাদক থাকাবস্থায় তার ছবি ভূয়া বিলবোর্ডে কেন ছাপা হয়েছে। তিনি কেন প্রতিবাদ করেননি এবংজাতীয় শ্রমিক লীগ গাজীপুর জেলা কমিটিকে তা অবহিত করেননি। পক্ষান্তরে মো. মেরাজুল কবির হামীম গঠণতন্ত্রের ১৭ নংধারা ও ক, খ, গ উপধারা লঙ্গন করেছেন। বিধায় কেন তাকে সাধারণসম্পাদকের পদ থেকে অপসারন করা হবে না তাহা আগামী ৬ডিসেম্বরের মধ্যে লিখিত ভাবে জবাব দেওয়ার জন্য জাতীয়শ্রমিক লীগ গাজীপুরের দপ্তর সম্পাদক তমিজ উদ্দিন আহমেদস্বাক্ষরিত পত্রের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইকবাল হোসেন ভান্ডারীকে মোবাইল ফোনেজানতে চাইলে, তিনি বলেন আমি একটি হাসপাতালে আছি।পরে কথা বলব বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে সাধারণ সম্পাদক মোঃ মেরাজুল কবির হামীম নবধারাকে বলেন,মোঃ ইকবাল হোসেন ভান্ডারী স্বীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যেআমাকে সভাপতি ও মোঃ ইকবাল হোসেন ভান্ডারী সাধারণ সম্পাদক সেজে বিভিন্ন স্থানে বিল বোর্ড, ফেস্টুন ও ব্যানার স্থাপন সহ ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন কি না আমি তা জানিনা। জাতীয় শ্রমিক লীগ গাজীপুর জেলা কমিটি এ বিষয়ে আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন তাও আমি জানিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।