Nabadhara
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগার থেকে শিশু কোলে মুক্তি পেলেন যুব মহিলা লীগের কর্মী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এপ্রিল ২২, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দেড় মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগম।

বুধবার বেলা ১২টার দিকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এ সময় তার সঙ্গে ছিল তার দেড় মাস বয়সী কন্যা সন্তান কাইফা ইসলাম সিমরান। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।

এর আগে তেজগাঁও থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় শিল্পী বেগমকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। একই রাতে কারাগারে তার জামিনের কাগজ পৌঁছে।

পরে বুধবার দুপুরে আনুষ্ঠানিকতা শেষে তিনি কারামুক্ত হন।

এদিকে কারাগারের ফটকে শিল্পী বেগমকে বরণ করে নিতে সকাল থেকেই অপেক্ষা করছিলেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা।

কারামুক্তির পর শিল্পী বেগম বলেন, “আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি, তবে আমার কোনো পদ-পদবী নেই। আমাকে মুক্তি দেওয়া হয়েছে, এজন্য আমি আইন ও আদালতের প্রতি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে তিনি তার দেড় মাস বয়সী কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।