Nabadhara
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর বড়বাড়িয়া মৈজোড়া গ্রামের ওমর আলী শেখের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, চিতলমারী 
এপ্রিল ২২, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী 

চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মৈজোড়া গ্রামের ওমর আলী শেখ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় বড়বাড়িয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে বড়বাড়িয়া মৈজোড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা গাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারি মো. জাহিদুজ্জামান নান্নাসহ দলের নেতাকর্মীরা বড়বাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আবু সায়িদ শেখের পিতা ওমর আলী শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।