Nabadhara
ঢাকাসোমবার , ৩০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের সভাপতি রিফাত,সম্পাদক সৈকত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সাংবাদিক ফোরামের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হিসেবে রিফাত ইসলাম ( দৈনিক মানবজমিন ) ও সাধারণ সম্পাদক হিসেবে সাইফুর রহমান সৈকত ( সারা বাংলা) নির্বাচিত হন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিপংকর কুমারের উপস্থিতিতে এদিন বেলা ১১ টা থেকে ভোট প্রদান শুরু হয়। এসময় নির্বাচন কমিশনার পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান ও জনসংযোগ উপ পরিচালক মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো: মুস্তাফিজুর রহমান (বাহান্ন নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. দ্বীন ইসলাম ( দি রাইজিং ক্যাম্পাস) সাংগঠনিক সম্পাদক-১ হৃদয় সরকার (দৈনিক বাণিজ্য প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক-২ শায়ন মন্ডল ( ঢাকা রিপোর্ট), দপ্তর সম্পাদক এম এ মান্নান মারুফ (বিডি টাইমস), সহ দপ্তর সম্পাদক মেহেদি হাসান (দৈনিক একাত্তর প্রতিদিন) অর্থ বিষয়ক সম্পাদক আহাদুল ইসলাম (আজকের অর্থনীতি), সহ অর্থ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান (দৈনিক একাত্তর প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রাব্বী(দৈনিক নবধারা), সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক-১ কৌশিক দাস( নাগ রিক সংবাদ), সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক-২ সুমাইয়া আশা (সিটি নিউজ ঢাকা)

এছাড়াও উপদেষ্টা প্যানেলে রয়েছেন শফিকুল আহসান ইমন ( ভোরের কাগজ), রাশিদুল ইসলাম ( রাইজিং বিডি), শেখ আব্দুর রহিম ( দৈনিক যুগান্তর) ও মেজবা রহমান ( দি কান্ট্রি টুডে)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।