গোপালগঞ্জের মুকসুদপুরে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত ১৬ জানুয়ারি রবিবার এলাকার ৪০০টি কম্বল অসহায়-দরিদ্র নারী, পুরুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ চেয়ারম্যান নাহিদ মাহমুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুকসুদপুর একাউন্ট অফিসার বদিউজ্জামান, মাহমুদুল হাসান, প্রজেক্ট ম্যানেজার মাসুদ কবির, নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইনামুল হক সরদার লিটু, যাকাত ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ এলাকার বিশিষ্টজনেরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

