Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দার বদলির আদেশ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তাকে দূর্নীতিবাজ, ঘুষখোর আখ্যা দিয়ে তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ‘কোটালীপাড়ার সর্বস্তরের সেবাবঞ্চিত জনগণ’ এর ব্যানারে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় নিজেদেরকে সেবাবঞ্চিত দাবি করে হাফিজুর রহমান হাজরা, শাহীন শেখ, আসিকুর রহমান, শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
এ মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা ডা. নন্দা সেন গুপ্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি জানায়।

হাফিজুর রহমান হাজরা বলেন, ডা. নন্দা সেন গুপ্তা একজন ঘুষখোর, দূর্নীতিবাজ কর্মকর্তা। তার দূর্নীতির কারণে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে ঢাকার পাবলিক হেলথ এন্ড হসপিটাল এডমিনিস্ট্রেশন, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) সহকারী অধ্যাপক হিসেবে বদলি করা হয়। এই বদলির আদেশে তাকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বদলিকৃত স্থানে যোগদান করতে বলা হয়েছে। কিন্তু তিনি বদলিকৃত স্থানে যোগদান না করে এখনো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস করছেন। তাই আমরা তার এই বদলির আদেশ দ্রুত বাস্তবায়ন চাই।

ডা. নন্দা সেন গুপ্তা বলেন, আমার বিরুদ্ধে দূর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা। আমাকে বদলি করা হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমি এখনো কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।