Nabadhara
ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে একজনের হাত পা বিচ্ছিন্নসহ ৬ জন আহত

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাচুড়ি বাজারের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চন্দ্রপুর গ্রামের মৃত সোলেমান শেখের ছেলে শরাফাত শেখ (৪৩) নামে এক যুবকের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার অপর ভাই ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। অন্যান্য গুরুতর আহতদের মধ্যে উপজেলার চন্দ্রপুর গ্রামের নুরু মিয়া শেখের ছেলে শামীম শেখ (২৫), নিলু শেখের ছেলে পলাশ শেখ, অলিয়ার মোল্যার ছেলে লোকমান মোল্যা (৪৮)। আহত শারাফাত ও শামীমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের রবিউল মোল্যা ও আতাউর মৃধা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৭.৩০ টার দিকে রবিউল গ্রুপের লোকজন শারাফাতকে চাচুড়ি বাজার বকুলতলায় একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে বাম হাতের কব্জি ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে মারাত্মক ভাবে আহত করে। এ সময় ঠেকাতে গেলে তার ভাই ফুল মিয়া, ভাতিজা শামীম শেখসহ আরো ৬ জনকেও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে তারা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।