বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর দূর্যোগ মোকাবেলা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে বারোটায় উপজেলার হুড়কা ইউনিয়ন পরিষদ কক্ষে ইউনিয়ন মহিলা ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেত্রী গায়েত্রী বিশ্বাস ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে এই কর্মশালার শুভ উদ্ভোদন করেন।
ইউনিয়ন ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পবিত্র পাড়ে’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিও নিউটন গোমেজ, সাংবাদিক ও প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ইউপি সদস্য অনিন্দ্য মন্ডল, বিতব মন্ডল, অরুপ মন্ডল, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য গোপেশ্বরি বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবর্গ ও শিক্ষকগণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা দুর্যোগের ঝুঁর্কি ও ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন ধরণের প্রস্তুতির উপর গুরুত্বারোপ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

