Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৪৬০ পিস ইয়াবাসহ আটক- ২

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। বুধবার (১৫ ফ্রেরুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার দূর্গাপুর এলাকা থেকে ৪৬০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদ ভিক্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) অপু মিত্র ও সঙ্গীয় ফোর্স নিয়ে নড়াইল সদর পৌরসভার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানার জিম্বখালি গ্রামের জাফর আলীর ছেলে ফারুক হোসেন (১৯) এবং নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত মান্নান শেখের ছেলে জিয়াউর রহমান (৩২)। এসময় তাদের পরিহিত প্যান্টের পকেট তল্লাশি করে ফারুকের কাছ থেকে ৩১০ পিস এবং জিয়াউর এর কাছ থেকে ১৫০ পিস মোট ৪৬০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে নড়াইলের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।