Nabadhara
ঢাকাবুধবার , ৮ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মোসলেম মৃধাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

Link Copied!

বাগেরহাটের চিতলমারীর সন্তোষ ইউনিয়নের চরকচুড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোসলেম মৃধা মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি—-রাজিউন) বুধাবার তাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে সকাল ১১টার দিকে স্থানীয় একটি মাঠে চিতলমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোসলেম মৃধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় সহকারী কমিশনার ( ভূমি) বেতবতী মিস্ত্রী ও থানার পরিদর্শক ( তদন্ত) মো: লিয়াকত আলীসহ পুলিশের একটি চৌকস দল বীর মুক্তি যোদ্ধা মোসলেম মৃধাকে রাস্ট্রীয় সালাম দেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শেখসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।পরে চরকচুড়িয়া গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।