নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে নলদি বাজার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় ২ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামি মোঃ রাসেল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে । সে উপজেলার নলদি ইউনিয়নে বারই পাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে.গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ মে) গভীর রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে নলদী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) কাজী আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ তাকে নলদি বাজারের অভিযান চালিয়ে রাসেল ইসলাম গ্রেফতার করেছে।
এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, রাসেল ইসলাম কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

