Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোবিপ্রবিতে ক্যাম্পাস সহিংসতা বন্ধে ইসলামী ছাত্র আন্দোলনের ৫ দফা দাবি

আহাদুল ইসলাম জয়,গোবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আহাদুল ইসলাম জয়, গোবিপ্রবি প্রতিনিধি

ক্যাম্পাসে সহিংসতা, সংঘর্ষ ও অস্থিরতা বন্ধে ৫ দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ হাবিব বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। জ্ঞানচর্চার কেন্দ্রগুলোতে সহিংসতা, দলীয় দ্বন্দ্ব ও অস্থিতিশীলতা বাড়ছে, যা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে।

তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করছে। এর ফলে ক্যাম্পাসে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা ও পেশিশক্তিনির্ভর রাজনীতি বন্ধ করে নীতিনির্ভর ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা, ভুয়া তথ্য ও উস্কানিমূলক কার্যক্রম বন্ধ, ক্যাম্পাসে সহিংসতা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ, সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সহিংসতামুক্ত ও সৃজনশীল ক্যাম্পাস গড়ে তোলা।

মোহাম্মদ হাবিব বলেন, “ক্যাম্পাস হবে জ্ঞানচর্চা, মানবিকতা ও নেতৃত্ব বিকাশের কেন্দ্র। এখানে কোনোভাবেই সহিংসতার স্থান হতে পারে না।” তিনি দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংগঠনটির নেতারা জানান, দাবি আদায় না হলে তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।