Nabadhara
ঢাকাসোমবার , ১৫ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় পুলিশের অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ আটক ২

Link Copied!

নড়াইলে লোহাগড়ার থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৯ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছে। রবিবার (১৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলদী পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে ।

আটককৃতরা লোহাগড়া উপজেলার ঈশানগাতী গ্রামের আবু তালেবের ছেলে আশিকুজ্জামান (২৫) ও সারুলিয়া গ্রামের আকবর ফকিরের ছেলে স্বাধীন হোসেন(২১)। এ সময় আশিকুজ্জামানের নিকট থেকে ৫১ পিস ও স্বাধীন হোসেনের নিকট থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়েছে।

এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন,আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।