Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারও বিএনপি ক্ষমতায় আসবেঃ হেলেন জেরিন খান

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন, অবৈধ সরকারের পদত্যাগই জাতীয়তাবাদী শক্তির একমাত্র দাবি। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। সেই আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করবে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা। সরকারের পদত্যাগের পরে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিবছর বাংলাদেশ থেকে এক লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে দূর্নীতি করে। এদেশে নারীদের নিরাপত্তা নেই। সন্ত্রাসের রাজত্বে পরিনত করেছে দেশকে। আমরা এই দেশকে দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশে পরিনত করতে চাই। এজন্য মহিলা দলের সদস্যদের সরকার পতনের আন্দোলনে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান সাবেক এই সংসদ সদস্য।

বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির নেতা খোন্দকার ফারহানা আতিকা, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম সহ দলীয় নেতৃবৃন্দ। বাগেরহাট জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা মহিলা দলের সাবেক সভাপতি তৌফিকা কালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা প্রমুখ।

আলোচনা সভায়, বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা মহিলা দসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।