Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ পরে মা ও দুই মেয়েসহ ৩ জন নিহত 

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে কাল বৈশাখী ঝড়ে বসতঘরের উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ে সহ ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।

স্থানীয়রা জানান, সোমবার ভোর রাত ৩ টার দিকে  জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় আঘাত হানে কাল বৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে বসতবাড়ির পাশে থাকা একটি মেহগুনী গাছ ভেঙে পড়ে বসতঘরের উপর। সেই সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন একই পরিবারের তিন সদস্য—মা ও তার দুই মেয়ে। হঠাৎ গাছ ভেঙে পড়লে ঘরটি মুহূর্তেই বিধ্বস্ত হয় এবং তারা চাপা পড়ে যান।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী গ্রামে গভীর রাতে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের মা মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। তবে এই বিষয়ে মেলান্দহ থানার এসআই ত্রিদীপ বীর সরে জমিনে ঘুরে জানান, কালবৈশাখী ঝড়ে রাতেই গাছ চাপায় তাদের মৃত্যু হলেও ভোরে এলাকাবাসী ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় বাকরুদ্ধ স্বজন ও এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।