Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৩দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ৩দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।

নড়াইল সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে মেলার সমাপণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে উন্নয়ন মেলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া প্রমুখ। ৩দিনব্যাপী মেলায় অংশগ্রহণকারী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মধ্যে ৫টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/ব্যক্তি মনোনীত করা হয়।

এরমধ্যে শ্রেষ্ঠ স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ হোল্ডিং ট্যাক্স আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে মাইজপাড়া ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ জন্ম-মৃত্যু নিবন্ধনকারী প্রতিষ্ঠান হিসেবে শেখহাটি ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে তুলারামপুর ইউনিয়ন পরিষদের সচিব দীপক কুামর বিশ^াস, শ্রেষ্ঠ গ্রাম পুলিশ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ইন্দ্রজিৎ পোদ্দার মনোনীত হয়। অতিথিবৃন্দ মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। গত ১৭-১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও নড়াইল পৌরসভা সহ মোট ১৪টি স্টলের উন্নয়নমুলক কার্যক্রমের তথ্য প্রদর্শন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।