Nabadhara
ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে যুবদলের প্রস্তুতি মূলক সভা

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করার লক্ষ্যে বাগেরহাট জেলা যুবদলের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মো: হারুন অর রশিদ।

প্রস্তুতি মূলক সভায় বাগেরহাট জেলার অন্তর্গত ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দ খুলনা বিভাগের তারুণ্যের রোডমার্চ সফল করার লক্ষে স্ব-স্ব অবস্থান, উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে কিভাবে সহযোগীতা করে রোডমার্চ সফল করা যায় সে বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরে বক্তৃতা করেন।

জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: সুজন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল সংসদের যুগ্ম সাধারন সম্পাদক মাসুমুল হক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাজু।এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা যুবদলের সহ সভাপতি নাজমুল হুদা, যুগ্ম সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।