Nabadhara
ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন রোগীদের মাঝে চেক বিতরণ –এম পি মাশরাফি

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন রোগে আক্রান্ত ৯২ জন রোগীর মাঝে চেক বিতরণ করা হয়েছে । শনিবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ।

এ সময় আরো বক্তব্য রাখেন, নড়াইল জেলার সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার, লোহাগড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, সাবেক জেলা পরিষদ সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না প্রমুখ।

সমাজ সেবা অধিদপ্তরের নীতিমালা মোতাবেক নড়াইলের লোহাগড়া উপজেলায় ক্যান্সার রোগে আক্রান্ত,-২৩ জন, কিডনি-১৮জন, লিভার সিরোসিস -০৫ জন,ষ্টৌকে প্যারালািজড -৩৮ জন,জন্ম গত হৃদ রোগ- ০৫ জন ও থ্যালাসেমিয়া-০৩ জন মোট ৯২ জন রোগীকে চিকিৎসার জন্য প্রত্যেক রোগীকে এককালীন ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

প্রধান অতিথি সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা আরো বলেন নড়াইল জেলার জন্য ২০২২/২৩ অর্থ বছরে ১ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ এনেছি। তার মধ্যে লোহাগড়া উপজেলা ৯২ জন রোগীকে ৫০ হাজার চেক প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।