Nabadhara
ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ২ জন ডাকাত কে গ্রেফতার করেছে। তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার তেলকাড়া বেড়ী বাঁধ সুইচগেট এলাকা থেকে ডাকাত চক্রের দুই সদস্য কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মকবুল হোসেন (৩০) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চৈতাখালী গ্রামের মৃত রহমান আলীর ছেলে এবং মোঃ ইব্রাহিম(৩৮) ফরিদপুর জেলার সদরপুর থানার মেছের ডাংগী গ্রামের মৃত রজব আলী মুন্সির ছেলে।এ সময় আসামিদের কাছ থেকে একটি তালা কাঁটার লোহার রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর রাতে উপজেলার নলদী ইউপির নালিয়া গ্রামের সমর মজুমদারের বাড়ীতে অজ্ঞাতনামা ডাকাতদল ভবনের দরজা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও ০৩টি মোবাইল ফোনসহ মোট ৪,১৬,০০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় সমর মজুমদার বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান,গ্রেফতারকৃতরা সমর মজুমদারের বাড়ীতে ডাকাতির সাথে জড়িত ছিল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। আসামিদের সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।