Nabadhara
ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের কচুয়ায় বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণা উৎসব ২০২৩ পালিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির সহযোগিতায় গ্রাম উন্নয়ন কমিটি ও ইয়ুথ ভিজিলিয়েন্স টিমের আয়োজনে বাগেরহাটের কচুয়ায় বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণা উৎসব ২০২৩ পালিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে এপির প্রোগ্রাম অফিসার সমর হালদারের সঞ্চালনায় এপি ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা রাখী ব্যাণার্জী,সহকারি কমিশনার ভুমি মো: জাকির হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,কচুয়া থানার নবাগত অফিসার ইন চার্জ মো: মহসীন হোসেন,অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরন পাইক ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, আমজাদ হোসেন, ইন্দো বাংলা প্রেস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএমএসএফ কচুয়া শাখার সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস,সাংবাদিক এসকেএম হুমায়ূন,মোঃ আতিয়ার শেখ সহ এপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য শিশু ফোরামের প্রতিনিধি প্রমুখ।

অনুষ্ঠান শেষে কচুয়া এপি ম্যানেজারের বদলি জনিত কারনে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।