Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৪১তম দিনের মতো সরকারি ম্যাটস শিক্ষার্থীদের বাগেরহাট সদর হাসপাতালের সামনে অবস্হান ধর্মঘট ও বিক্ষোভ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চার দফা দাবি আদায়ে ৪১ তম দিনের মতো  বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে অবস্হান ধর্মঘট ও বিক্ষোভ করেছে বাগেরহাট সরকারি ম্যাটস শিক্ষার্থীরা   ২৬ সেপ্টেম্বর সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে অবস্হান নিয়ে চারদফা দাবি আদায়ে বিক্ষোভ করতে থাকে ।

তারা বিভিন্ন দাবি আদায়ে শ্লোগান দেয়।তারা বলেন ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারী হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্হ্য কেন্দ্রগুলোতে ২০ হাজারের বেশি শূন্য পদে ম্যাটসের শিক্ষার্থীদের নিয়োগ বন্ধ রেখে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে করে ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেয়ারও দাবী জানান তারা।

গত ১৬ আগষ্ট থেকে চার দফা দাবি আদায়ে বাগেরহাট ম্যাটসের ৬ শতাধিক শিক্ষার্থীসহ সারা দেশে ১৩ টি সরকারী ম্যাটসের প্রায় ৫ হাজার শিক্ষার্থী ক্লাস ও পরিক্ষা বর্জন করে একযোগে অনির্দিষ্ট কালের ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।