Nabadhara
ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের হাজার হাজার নেতাকর্মী সড়কে বাধা উপেক্ষা করে খুলনার রোডমার্চে

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সড়কের মোড়ে মোড়ে বাধা উপেক্ষা করে খুলনার রোডমার্চে অংশ নিয়েছে বাগেরহাট বিএনপির হাজার হাজার নেতাকর্মী। বুধবার বিকাল তিনটার দিকে বাগেরহাট- খুলনা মহাসড়কের কাটাখালী জিরো পয়েন্ট মোড়ে মিছিল সহকারে বাগেরহাটের রামপাল, মোংলা, মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলার কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়।

এরপর জেলা বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মাসুদ রানার নেতৃতে মিছিল করতে করতে শাসকদলের মহড়া ও বাধা উপেক্ষা করে মটরসাইকেল, পিকআপ ও মাহেন্দ্র যোগে খুলনায় যায়। বাগেরহাটের পাঁচটি উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা মোড়ে আসার আগে কাটাখালী জিরো পয়েন্ট সকাল থেকেই শাসকদলের কিছু নেতাকর্মীরা লাঠি হাতে মহড়া দিয়ে প্রতিপক্ষের কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করলেও বিকালে রামপাল, মোংলা, মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলার কয়েক হাজার নেতাকর্মী জড়ো হলে তারা গা ঢাকা দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।