Nabadhara
ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের ৫২ সাইক্লিস্টের শ্রদ্ধা

সফিক সিমুল
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ৫২ জন ভারতীয় সাইক্লিস্ট।

গতকাল মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়েথেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন।

পরে তারা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা করেন। এরপর কুলকান গ্রিস এর নেতৃত্বে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সাইক্লিস্টরা বঙ্গবন্ধু সমাধিসৌধের মিউজিয়াম, পাবলিক প্লাজা, ওপেন থিয়েটার, খোলা চত্বর, বকুলতলা চত্বর, ক্যাফেটোরিয়াসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে এবং ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে কলকাতা থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ সদভাবনা সাইকেল র‍্যালি ।

আগামী ২ অক্টোবর ভারতের জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন উপলক্ষে বাংলাদেশের নোয়াখালির গান্ধি আশ্রমে আন্তর্জাতিক যুব সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ এই দলটিও জনসাধারণকে শান্তির বার্তা দিতে সাইকেল যাত্রার মাধ্যমে সেখানে সামিল হবেন । প্রায় দু’সপ্তাহ ধরে দীর্ঘ প্রায় ৪৭৫ কিলোমিটার পথ পরিক্রমা করে বাংলাদেশে যাত্রা সমাপ্ত করবে ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।