Nabadhara
ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ পালিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

“পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট পর্যটন ফোরামের সার্বিক সহযোগীতায় আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিলো বর্নাঢ্য রোড শো,আলোচনা সভা ও তিনদিন ব্যাপী পর্যটন মেলা।

২৭ মার্চ সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। পরে অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। বাগেরহাট পর্যটন ফোরামের সভাপতি ডাঃ মোশাররফ হোসেন, বাগেরহাট যাদুঘরের কাষ্টোডিয়ান মোঃ যায়েদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত হোসেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সহ অন্যান্যরা এসময়ে উপস্হিত ছিলেন।

এর আগে বিশ্ব ঐতিহ্য খানজাহান রহ মাজার গেট থেকে এক বর্নাঢ্য রোড শো জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।। তিনদিন ব্যাপী ভিন্নধর্মী পর্যটন মেলার পাশাপাশি এখানে ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।