Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটুক্তি করার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে নড়াইল আমলী আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ জামিন আদেশ দেন।

এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় দলীয় এক কর্মসূচীর আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলেন, তারা নির্বোধের মতো মারা গেছে, আমাদের মত নির্বোধেরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের কে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। উনারা যদি এত বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত ঘরে থাকেন কী করে?এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এ অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে,শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ ওই বছরের ২৯ ডিসেম্বর নড়াইলের আমলী আদালতে ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটার পিপি এডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।