নড়াইলের লোহাগড়ায় ওয়েসিস ইয়ুত ও মুনসী মোয়াজ্জম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরী কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে “স্মার্ট বাংলাদেশ ও তারুন্যের ভাবনা”শীর্ষক আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে লোহাগড়ার কলেজ পাড়ায় মুনসী মোয়াজ্জম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরীর হল রুমে মোঃ একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নড়াইল-২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বুয়েট প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ)এ এম আবদুল্লাহ।
এসময় আরো বক্তব্য রাখেন, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোল্যা মোশারেফ হোসেন, লোহাগড়া সরকারী কলেজের প্রফেসর আবু বাসার সুমন ,শিক্ষক আবদুল হান্নান বিশ্বাস, আওয়ামীলীগ নেতা সৈয়দ ওমর আলী প্রমুখ ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

