Nabadhara
ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৫৭১ মন্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ৪, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নড়াইলে আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪অক্টোবর) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, গোয়েন্দা সংস্থা, নড়াইলের উপ-পরিচালক ইমদাদুল হক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, সহ-সভাপতি পংকজ বিহারী ঘোষ, সদর উপজেলার সভাপতি নিখিল সরকার, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জেলায় এ বছর ৫৭১টি পূজা মন্ডপে আসন্ন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। নড়াইল জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এক ধরনের লোক গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারে, কোনো ধরনের গুজবে কান দিবেন না। তাদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। প্রতিটি মন্ডপে আইন-শৃংখলা বজায় রাখতে আইনশৃংখলা রক্ষাবাহিনীর পাশাপাশি, পূজা কমিটির স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।